ভয়াবহ বন্যার কবলে পড়া সিলেটের মানুষদেরদের মধ্যে সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপির পক্ষে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
এবারের বন্যার শুরু থেকে সিলেট সদর, জৈন্তাপুর, কানাইঘাট সহ জেলার বিভিন্ন এলাকায় এ ত্রান কার্যক্রম চালানো হচ্ছে।
সিলেটের ত্রাণ বিতরণ কার্যক্রমের টিম লিডার ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলার সাবেক সভাপতি মুজিবুর রহমান ডালিম বৃহস্পতিবার জৈন্তাপুর এলাকায় ত্রাণ বিতরণকালে জানিয়েছেন, প্রতিদিনই সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের পক্ষে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার মানুষদের কাছে শুকনো খাবার সহ নানা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- চিকনাগুল বাজার কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, যুবনেতা সাইফুল্লাহ, মুহিবুর রহমান। এর আগে কানাইঘাটের সাতবাক ইউনিয়নে চাল ডাল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন- জেলা যুব সংহতির সহ সভাপতি ইউপি সদস্য কামরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৩




