আনজুমানে আল-ইসলাহ ইউকে'র অর্থায়নে ও তালামীযে ইসলামিয়ার ব্যবস্থাপনায় বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আল্লামা ফুলতলী ছাহেব (র.) প্রতিষ্ঠিত আনজুমানে আল-ইসলাহ ইউকে'র অর্থায়নে ও তালামীযে ইসলামিয়ার সার্বিক ব্যবস্থাপনায় বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ'র নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও, নোয়াগাঁও, কদমতলা, লামাপাড়া, আঙ্গারজুর ও কচুয়ারপার গ্রামের বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. শরীফ উদ্দিন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেদওয়ানুল হক শিমুল, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশেদ, সহ-স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান সাকের, কেন্দ্রীয় সদস্য কামাল উদ্দিন, সিলেট পূর্ব জেলার সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা মছদ্দর আলী, সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম হাসান, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা সভাপতি শরীফ আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




