সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে সিলেট বিভাগ। পানির তীব্র চাপে ভাঙছে নদী, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

 


আর বন্যায় ঘর-বাড়ি, ফসল ডুবে যাওয়ায় মানবেতর জীবন-যাপন করছে বন্যা দুর্গত এলাকার মানুষ। ত্রাণের জন্য হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের মানুষের এই দুঃসময়ে এবং ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দলের সাংগঠনিক কর্মকান্ডের চেয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোকেই অগ্রাধিকার দিচ্ছে বিএনপি। পানিবন্দি মানুষকে উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসা ও ঔষধ, গৃহনির্মাণ ও কৃষকদের বীজতলা তৈরি করাসহ বিভিন্নভাবে বন্যার্তদের সহযোগিতা করা হচ্ছে।

 

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, বন্যা পরিস্থিতির বিষয় আমরা যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার দেই। এখন আমাদের একমাত্র অগ্রাধিকার বানভাসি মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করা। এটা আমাদের দলের নেতা-কর্মীদের প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ।

 

তিনি শুক্রবার সকাল ১০ টা থেকে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্র বন্যাদূর্গত মানুষের মাঝে বিরিয়ানি ও শাড়ী লুঙ্গী বিতরণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমান, উত্তর রনীখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ, নন্দীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়া প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-০৭