হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের তৌহিদী জনতার উদ্যোগে হারুনুর রশিদের সভাপতিত্বে ও মাওলানা জমির উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মহব্বতপুর বাজারে এসে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়।
সমাবেশে ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) ও উম্মে মু'মিনিল হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটূক্তি করায় ক্ষমতাসীন বিজেপি'র মুখপাত্র কুলাঙ্গার নুপুর শর্মা ও মিডিয়া সদস্য জিন্দালকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় এদেশের তৌহিদী জনতা ভারতীয় সকল পণ্য বর্জন করতে বাধ্য হবে।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহব্বতপুরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা গিয়াস উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মাস্টার আইয়ুবুর রহমান, সেলিম আহমদ, ক্বারী আঃ কুদ্দুস মামুশাহ্, ব্যবসায়ী আবদুল হামিদ, জসিম উদ্দিন, বশির উদ্দীন, জামাল উদ্দীন, রফিক মিয়া, ছমির উদ্দীন, ফুল মিয়া ও ফয়ছল আহমদ প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-০৮




