ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, সাম্প্রতিক বন্যায় ভাটি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ-সিলেটসহ অনেক এলাকায় ভয়াবহ পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে।

 


তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। গরীব অসহায় মানুষের সহায়তায় সম্পদশালীদের এগিয়ে আসা উচিৎ।

আর্থিক সহযোগিতার ক্ষেত্রে দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের তিনি আন্তরিক মোবারকবাদ জানান।

 

বৃহস্পতিবার প্রত্যয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বন্যার্ত ২শ' পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি মাওঃ আব্দুস সালাম আল মাদানী উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার মোহাম্মদ কামাল উদ্দীন ও সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওঃ মাহমুদুর রহমান দিলাওয়ার।

 

সংগঠনের অর্থ সম্পাদক আবুল হাসনাতের তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওঃ একেএম ফরিদ উদ্দীন।

আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মাওঃ দিলোয়ার হোসেন ও সমাজসেবক আব্দুল আউয়াল।

 

সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল হাই বশির, রিয়াদুল হক মাহফুজ, ইঞ্জিনিয়ার সেলিম উদ্দিন, আজাদ গনী, ডা. আব্দুন নুর, আবুল কালাম, জায়েদ হুসাইন, জসিম উদ্দিন সাগর, মাহবুবুর রহমান রোকন ও ফুল মিয়া প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-০৯