সিলেট মহানগর ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১২ টায় নগরীর মির্জাজাঙ্গাল, মাছুদিঘীরপাড়, তালতলা এলাকায় প্রায় শতাধিক বন্যার্তদের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
সংগঠনের সিলেট মহানগর শাখার সভাপতি মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা রকি দেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আপ্পু দে, ক্রীড়া সম্পাদক টিটন পাল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফ্রেন্ডস পাওয়ার ক্লাব জেলা কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক বিশাল পাল, মহানগর শাখার দপ্তর সম্পাদক রবিন দাস, সদস্য সজীব কান্তি দেব, বিশ্ব দাস প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৭




