স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সিলেটে সিটি করপোরেশনের প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন এর উদ্যোগে ৬ শতাধিক পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
বুধ, বৃহস্পতি ও শুক্রবার নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ী, ষাটঘর এলাকায় ও লালমাটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আশ্রয় কেন্দ্রে সকাল, দুপুর ও রাতে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আশ্রয় ক্যাম্পে উপস্থিত বন্যর্তদের উদ্যোশে কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন বলেন, মানুষের সেবা ও সহযোগিতা করা সর্বউত্তম কাজ এবং ইবাদতের সামিল। তাই সকলেই মানব সেবায় এগিয়ে আসা উচিৎ। বন্যার শুরু থেকে সাদ্য অনুযায়ী আমি বিপদগামী মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছি। আগামীতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
লিপন বকস বলেন, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এর সাথে আলাপ করে লালমাটিয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছি। এখানে আপনাদের যত ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন তা আমি করব ইনশাআল্লাহ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯




