সুনামগঞ্জের তাহিরপুরে আধিবাসী তরুণীকে যৌন হয়রানির অভিযোগে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

 


শুক্রবার বেলা ২ টার দিকে ভিকটিমের বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে।

আটককৃতরা হলো, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবু বকরের ছেলে আলমগীর (২৮), একই গ্রামের মর্তুজ আলীর ছেলে মরম আলী (২৭)।

 

পুলিশ ও ভিকটিম পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুন) দুপুর ২ টার দিকে আধিবাসী এক তরুণী নিজ বাড়ীতে বসে ছিলেন। এসময় হঠাৎ আলমগীর ও মরম আলী তরুণীর বাড়িতে যান। বাড়িতে তরুণী ছাড়া তখন আর কেউ ছিলেন না। এ সুযোগে দুই বখাটে ঘরে ডুকে তরুণীকে একা পেয়ে ঝাপটে ধরে। পরে তরুণী চিৎকার দিলে পাশের বাড়িতে থাকা লোকজন এসে তাদের কবল থেকে তরুণীকে উদ্ধার করে এবং বখাটে এই দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে আধিবাসী লোকজন বিকাল ৬ টার দিকে পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

 

স্হানীয় ইউপি সদস্য কপিল উদ্দিন বলেন, এমন একটি ঘটনা শুনেছি, বিষয়টি জানার জন্য ভিকটিমের বাড়িতে যাচ্ছি।

 

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ তরফদার বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করেছে। ভিকটিম পরিবারের অভিযোগের প্রেক্ষিতে  আটকৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএআর/এসডি-৩৫