শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ও বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন, নৃবিজ্ঞান সমিতি ও অ্যান্থ্রোপাবলিকের সমন্বয়ে গঠিত দল "SUST Anthro Support Group for Flood Affected People" এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 


শুক্রবার (২৪ জুন) কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আ ফ ম জাকারিয়া, অবসরপ্রাপ্ত ও প্রাক্তন বিভাগীয় প্রধান ড. কামাল আহমদ চৌধুরী, অধ্যাপক মাজহারুল ইসলাম, সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা, সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, সহকারী অধ্যাপক ড. মোঃ শাহজাহান মিয়া, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দা, সহকারী অধ্যাপক মোঃ সেলিম মিয়া, নৃবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের সভাপতি ওলী হাম্মাদ আহমেদ চৌধুরী, নৃবিজ্ঞান সমিতির ভিপি মোস্তফা জালাল মহি উদ্দিন রাজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিফাত।

 

এছাড়া নৃবিজ্ঞান সমিতির অন্য সদস্যরা, নৃবিজ্ঞান এলামনাইয়ের প্রতিনিধিরা ও বিভাগের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-৩৭