সি‌লে‌ট অঞ্চ‌লের বন‌্যাকবলিত এলাকায় প্রা‌ণিস্বাস্থ‌্য সেবা নি‌শ্চিতকর‌ণে ভ‌্যা‌ক্সি‌নেশন ক‌্যা‌ম্পেইন ও ভিটা‌মিন বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার (২৪ জুন) কেন্দ্রীয় ভে‌টে‌রিনা‌রি মে‌ডিক‌্যাল টিমের তত্ত্বাবধা‌নে সিলেটের কোম্পানীগঞ্জ উপ‌জেলায় কার্যক্রম পরিচালনা করা হয়।


এসময় উপ‌স্থিত ছি‌লেন কেন্দ্রীয় ভে‌টে‌রিনা‌রি হাসপাতালের চিফ ভে‌টে‌রিনা‌রি অ‌ফিসার ডা. শ‌ফিউল আলম সরদার, সহকারী প‌রিচালক ডা. মো. গোলাম আজম চৌধুরী, ‌ডিএলও ডা. মোঃ রুস্তম আলী, এ‌ভিও ডা. শাহীনুর ইসলাম।

এ প্রসঙ্গে সি‌লেট বিভাগীয় প্রা‌ণিসম্পদ দপ্ত‌রের বিভাগীয় প‌রিচালক ডা. মোহাম্মদ জা‌কির হো‌সেন জানান, সি‌লেট বিভা‌গে ৬৫‌টি ভে‌টে‌রিনা‌রি মে‌ডিক‌্যাল টিম মাঠ পর্যা‌য়ে কাজ ক‌রে যা‌চ্ছে। শুক্রবার ক‌্যা‌ম্পেইনে ২৭৭‌টি গরু, ৫৮‌টি ছাগল ও ৩৭‌টি ভেড়াকে ভ্যাক্সিন ও ভিটা‌মিন প্রদান করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/পিডি