সিলেটের জৈন্তাপুরে বন্যার্তদের মধ্যে হাইজিন কিটবক্স বিতরণ।

 


শুক্রবার জনস্বাস্থ্য অধিদপ্তর সিলেটের উদ্যোগে জৈন্তাপুর উপজেলা ফতেপুর ইউনিয়নের বন্যার্তদের মধ্যে হাইজিন কিটবক্স বিতরণ করেন জনস্বাস্থ্য অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আলমগীর হোসেন।

 

আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন, জৈন্তাপুর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেল মিয়া সহ ফতেপুর ইউপির ৮নম্বার ওয়ার্ডের গন্যমান্যরা।

 

নির্বাহী প্রকৌশলী মো. আলমগীর হোসেন বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক বন্যার্তরা যাহাতে নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারে সে জন্য জনস্বাস্থ্য অধিদপ্তর বন্যা দূর্গত এলাকার মানুষের মধ্যে হাইজিন কিটবক্স সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-৪৪