সিলেটের মোগলাবাজার থেকে ৬ দিন ধরে এক মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজ মোহাম্মদ হোসেন (২০) নামের ওই শিক্ষার্থী মোগলাবাজার থানার সৈয়দাবাদ ফারাংপাশা গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।
গত ১৮ জুন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ২০ জুন মোগলাবাজার থানায় সাধারণ ডায়রি করেছেন তার বড়ভাই আবুল হোসেন, (জিডি নং-৮৮৭)।
জিডি সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসেন গত ১৮ জুন সকাল দশটায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছে না। মাদ্রাসায় যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
মোহাম্মদ হোসেনের গায়ের রং কালো, উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি। সে আঞ্চলিক ভাষায় কথা বলে। কোন ব্যক্তি তার খোঁজ পেলে মোগলাবাজার থানায় বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার পরিবার।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




