শনিবার (২৫ জুন) সকালে এক নতুন ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। উদ্বোধন করা হবে কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতু। বহুল কাঙ্ক্ষিত এই সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদ্মা সেতুর উদ্বোধনের এমন মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদী যোগাযোগ অবকাঠামোর ভূমিকায় পদ্মা সেতু খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পদ্মা সেতু এদেশের অভ্যন্তরে আরও নতুন ও গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে যা আমাদের জীবনযাত্রায় ব্যাপক উন্নতি আনবে। পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে বাংলাদেশ সরকারের নেতৃত্বের এক দৃষ্টান্তস্বরূপ হয়ে থাকবে।”
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫২




