সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাপ মিয়ার আর্থিক সহযোগিতায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার পানিবন্দি অসহায় মানুষের মাঝে শুক্রবার ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য গোলাপ মিয়া, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, যুবলীগ নেতা মিজানুর রহমান, ইমরান আহমদ, মাস্টার শিব্বির আহমদসহ জৈন্তাপুর উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/শাদিআচৌ-০৪




