সিলেটে ভয়াবহ বন্যায় পানিবন্দী অসহায় মানুষ ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রের সর্বস্তরের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, স্যালাইন, বাসায় রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখেছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদ।
শুক্রবার (২৪ জুন) সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সকালের নাস্তা, বিশুদ্ধ পানি, দুপুর ও রাতের খাবার, বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের নতুন বর্ধিত এলাকা কুচাই ও কুশিঘাটে শুকনো খাবার বিতরন ও বিশুদ্ধ পানি বিতরন, রাতে ১৩নং ওয়ার্ডের মির্জাজাঙ্গাল লোকনাথ মন্দিরে আশ্রিত শতাধিক মানুষের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরন করেন কাউন্সিলর আজাদ।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সিলেট সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, সিলেট কিশোরি মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মুহিবুস সালাম রিজভী, সিলেট জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোহাঃ দবীর আলী, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দীন ইরান, সাধারন সম্পাদক মোহাঃ ছয়েফ খান, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল আহমদ, বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টনের সাবেক জুনিয়র চ্যাম্পিয়ন খায়রুল ইসলাম অপু প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সিলেট-১ আসনের সাংসদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর আহবানে বন্যায় পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার, স্যালাইন, বাসায় রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানান সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আজাদুর রহমান আজাদ।
সিলেটভিউ২৪ডটকম/ কেআরএস-০১




