সুনামগঞ্জের তাহিরপুরে সোহাগ এন্টারপ্রাইজ ও তালবিয়া প্রাইভেট লিসিটেড কম্পানীর পক্ষ থেকে উপজেলার বানবাসী দূর্গতদের মধ্যে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়েছে।

 


শুক্রবার ও শনিবার উপজেলার উত্তর বড়দল, দক্ষিণ, বড়দল, বাদাঘাট, বালিজুড়ি, শ্রীপুর উত্তর, শ্রীপুর দক্ষিন ও তাহিরপুর সদর সহ সাতটি ইউনিয়নের শতাধিক গ্রামে সাত হাজার প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাসেম, তালবিয়া প্রাইভেট লিসিটেড কম্পানীর সত্বাধিকারী মো. কাঞন মিয়া, সোহাগ এন্টারপ্রাইজের সত্বাধিকারী মো. রতন মিয়া, মো. কাউসার আহম্মেদ প্রমুখ।  

 

সিলেটভিউ২৪ডটকম/এমএআর/ইআ