পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এ পুষ্পস্তবক অর্পণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এসএম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিমসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
পুষ্পস্তবক অর্পণ শেষে কালেক্টরেট ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয়।
সিলেটভিউ২৪ডটকম/জাচৌ/ইআ




