মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে গোলাগঞ্জে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 


শুক্রবার (২৪ জুন) বাদ জুম্মা উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লাল মাটি জামে মসজিদের উদ্দ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের ইসলাম ও মানবতার মুক্তির দূত হযরত মহানবী (সাঃ) এবং তাঁর পরিবার নিয়ে কটুক্তি সারা বিশ্বের মুসলমানদের চরমভাবে ক্ষুব্ধ করেছে। নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদেরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ মো. রুবেন, সমাজসেবক আব্দুর নুর, ওয়ার্ড আওয়ামীগ নেতা নুরুল ইসলাম লাতু, সমাজসেবক আব্দুল আহাদ, প্রবাসী জাবেদ আহমদ, আশফাক আহমদ তুহিন, মুসল্লি মজনু আহমদ, সরফরাজ সুমন, আলাউউদ্দিন, গিয়াস উদ্দিন। পরে দোয়া পরিচালনা করেন দত্তরাইল লাল মাঠি মসজিদের ইমাম জামাল আহমদ।

 


সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-০১