সিলেটের ফেঞ্চুগঞ্জের দুর্গত এলাকায় বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার ৬৫ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট জালালাবাদ সেনানিবাসের মেজর ফখরুল ইসলাম খানের নেতৃত্বে এক দল সেনা সদস্য ফেঞ্চুগঞ্জের বন্যা কবলিত এলাকা বুড়ি কিয়ারী বাধ,উজান গঙ্গাপুর, ভেলকোনা সহ কয়েকটি দুর্গম এলাকার পানিবন্দি ১২ শত পরিবারকে চিড়া, মুড়ি, গুড়, খাবার স্যালাইন, বিস্কুট ইত্যাদি বিতরণ করা হয়েছে।
ঢাকার সেচ্ছাসেবী সংগঠন ''স্বপ্ন নিয়ে" এর উদ্যোগে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার সরবরাহ করেছে।
খাদ্য সামগ্রী বিতরনীতে মেজর ফখরুল ইসলাম খান সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওয়ারেন্ট অফিসার মুজিবুর রহমান, সার্জেন্ট প্রনব, কর্পোরাল আব্দুস সালাম, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ইউপি সদস্য দিলা মিয়া, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হান্নান, সামগ্রী প্রদানকারী সেচ্ছাসেবী সংগঠন "স্বপ্ন নিয়ে" সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম, নোমান সিদ্দিক, আরিফ হোসেন, ইলিয়াস হোসেন, সাইদ ইফতেখার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-০২




