ওয়াটারএইড বাংলাদেশ-এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা আইডিয়া গত বৃহস্পতি ও শুক্রবার সুনামগঞ্জ জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলায় এবং সিলেট জেলার সদর ও কোম্পানিগঞ্জ উপজেলার মোট ২৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেছে।
ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল নিরাপদ পানি ১০ লিটার, খাবার স্যালাইন ১০ প্যাকেট, ১টি গোসলের সাবান, ১টি লন্ড্রি সাবান, ২ ডজন মোমবাতি, ১ ডজন ম্যাচ বাক্স, ২ টি বড় প্যাকেট বিস্কুট এবং কিশোরী ও মহিলাদের মাসিককালিন স্বস্থ্য পরিচর্চার জন্য ব্যাবহার উপযোগী ২ টি সূতি কাপড়।
বন্যায় আটকে পড়া পরিবারের মাঝে ত্রাণ সরবরাহ কার্যক্রম প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে।
এক বিবৃতিতে ওয়াটারএইড ও আইডিয়ার যৌথ উদ্যোগে ত্রাণ কার্যক্রমে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক ধন্যবাদ জানায় আইডিয়া।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




