বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে শনিবার গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 


খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, স্বরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সিলেটের জনপদ। জান-মাল হারিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ লক্ষ লক্ষ মানুষ। বেচে থাকার জন্য মানুষের সব চেয়ে বেশে খাদ্য অন্য প্রয়োজন। এই মহা দুর্যোগে সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসা উচিত।

 

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্শন ওনার্স এসোসিয়েশন সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, ত্রাণ কমটির আহবায়ক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গাজী মো. জাফর সাদেক, সভাপতি মোঃ মোস্তফা কামাল, পেট্রলপাম্প এসোসিয়েশন সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম।

 

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন- ত্রাণ উপকমিটির সদস্য সুব্রত ধর বাপ্পি, সিএনজি এসোসিয়েশনের অফিস সহকারী রিংকু দাস, আল জালাল সিএনজির জি এম মিজানুর রহমান, আল জালাল সিএনজির ম্যানেজার জামাল উদ্দিন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন- সমাজকর্মী সাদিকুর রহমান, মামুনুর রশিদ, মোস্তফা কামাল, কামরুল ইসলাম, নোমান আহমদ, ইমদাদুল হক মিলন, কাউসার আহমদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯