সিলেটে বন্যা পরিস্থিতি শুরু থেকেই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন।
বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার মানুষের মাঝে রান্না করা খাবার এবং খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।
এবার তিনি উদ্যোগ নিয়েছেন বন্যায় ঘর বাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত কারো আত্মীয় স্বজনের মৃত্যুজনিত কারণে দাফনকাজে অসুবিধা হলে তাদের পাশে দাঁড়ানোর।
এ ব্যাপারে শাহ আলম শাওন বলেন, বন্যায় সংকটকালীন এক অকল্পনীয় সময় পার করছে সিলেট মহানগরীর বাসিন্দারা। বন্যার সর্বগ্রাসী ছোবলে স্বপ্ন সাধের নগরী আজ তছনছ। এই শহরে জীবিকার তাগিদে ছিন্নমুল মানুষেরও বসবাস। তারাও অসহায়, নিরুপায়। চরম দুঃখের এ সময়ে যদি কারো আপনজনের মৃত্যু হয়, কাপন দাফন ব্যবস্থায় অসুবিধা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি নিজ উদ্যোগে তা ব্যবস্থা করে আপনাদের কাজে কিঞ্চিৎ শরীক হওয়ার সুযোগ পাবো, ইনআশাল্লাহ।
এ ব্যাপারে কারো প্রয়োজন হলে সরাসরি তার মোবাইল নম্বরে ০১৭১৭৭৯৪৮২২ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬




