সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যা কবলিত ২ নং জৈন্তাপুর ইউনিয়নে পানিবন্দি বন্যা দূর্গত এলাকার অসহায় মানুষের মধ্যে স্থানীয় লক্ষীপুর গ্রামের বাসিন্দা আব্দুর রবের পুত্র কোরিয়া প্রবাসী আনোয়ার হোসেন'র অর্থায়নে কোরিয়া মুসলিম কমিউনিটি'র উদ্যােগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 


শনিবার সকাল ১১টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজ মাঠে এসব ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়।

জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল'র নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো. এখলাছুর রহমান, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য জালাল উদ্দিন, আব্দুস ছালাম, সমাজসেবী প্রবাসী আনোয়ার হোসেন'র পিতা আব্দুর রব ও যুবনেতা জামাল আহমদ, মাস্টার আলী হোসেন, ব্যবসায়ী আব্দুল কাদির ও শ্রমিক নেতা সুনিল দেবনাথ।

 

ত্রাণ সামগ্রী ছিল চাল, তৈল, চিনি, পিয়াজ, ডাল, আলু ইত্যাদি।

ত্রাণ সামগ্রী জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি, লক্ষীপুর, আসামপাড়া, কেন্দ্রী, আমবাড়ি, বিরাইমারা, আদর্শগ্রাম আশ্রায়ন বাজার, গুচ্ছগ্রাম, কেন্দ্রী হাওর, রাংপানি বাংলা বাজার এলাকার ১ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

 


সিলেটভিউ২৪ডটকম/এমএইচ/এসডি-২৮