ফেঞ্চুগঞ্জে পানিবন্দী প্রতিবন্ধীদের মানুষের মধ্যে খুরশীদ আলী ও ছায়ারুন্নেছা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য প্রবাসী ভেলরি টেইলর ট্রাস্টের ফাউন্ডার, সি আর পির সদস্য সায়েদুল ইসলাম খালেদের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ উপজেলা পানিবন্দি প্রতিবন্ধী মধ্যে  নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 


ফেঞ্চুগঞ্জে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের কার্যালয়ে শনিবার সকাল ১০টায় এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়।

খুরশীদ আলী ও ছায়ারুন্নেছা এডুকেশন ট্রাস্টের সভাপতি মুহাম্মদ আব্দুল মালিকের সভাপতিত্বে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল আউয়াল কয়েস।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, সি.আর পির সিলেট জেলা প্রকল্প কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ও সমাজকর্মী সোহেল আহমেদ।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হনুফা বেগম, সহ সাধারণ সম্পাদক হালিমা বেগম, বাবলু দাস, সুলেমান মিয়া, আব্দুল করিম প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯