বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা ও আশ্রয়কেন্দ্রে ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার বন্যায় ভয়াবহ বিপর্যস্ত সিলেটের জনপদ। বন্যার্তদের সহায়তায় ব্যক্তিগত উদ্যোগে রান্না করা, শুকনো খাবার, মোমবাতি ও নগদ অর্থ নিয়ে বিভিন্ন উপজেলায় যাচ্ছেন তিনি।
গেল এক সপ্তাহ ধরে বন্যার্তদের সাহায্যার্থে দিনরাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শফিক চৌধুরী। খাবার ও জরুরি সামগ্রী নিয়ে যাচ্ছেন সিলেটের দূর্গম এলাকায়। সেখানে বন্যার্ত অসহায়দের সাহস যোগাচ্ছেন তিনি।
দলের নেতাকর্মীদের সহযোগিতায় সিলেটের বন্যা আক্রান্ত বিভিন্ন গ্রাম ও আশ্রয়কেন্দ্র পৌঁছে দিচ্ছেন খাবার ও জরুরি ত্রাণ।
এর ধারাবাহিকতায় শনিবার দিনভর ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিরচন, রহমতপুরসহ বেশ কয়েকটি গ্রামে শুকনো খাবার, রান্না করা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ওরস্যালাইন ও নগদ অর্থ প্রদান করেন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দীন আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ-সভাপতি আলাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, কোষাধ্যক্ষ শাহনুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী, সাদিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান স্বপন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০




