সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকাস্থ সাইনস ল্যাবরোটরিজ জামে মসজিদের খতিব মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি রেজওয়ান রফিকী, মুফতি সালাউদ্দিন, মুফতি রেজাউল করিম, মুফতি আবিদ আল আহসান ও মুফতি তোহা।

 


শনিবার (২৫ জুন) দিনব্যাপি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের জামেয়া আশারাফুল উলুম এরুয়াখাই চকবাজার মাদরাসা মাঠে ৯শ’ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

 

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- মুহতামিম হাবিবুল্লাহ আশরাফী, ডাঃ এ আর খোকন, নূর হোসেন, জসিম উদ্দীন দুর্জয়, আলিম উদ্দিন পলাশ ও সরাফত আলী প্রমুখ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-৩৫