চলমান বন্যায় সুনামগঞ্জের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার শুরু থেকে উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহযোগিতা বন্যার্ত মানুষের পাশে রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জ।
প্রথম ধাপে জেলার প্রায় ৮ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতা ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
শনিবার দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর, পান্ডারখাল এলাকায় বন্যা কবলিত এলাকায় এই ত্রাণ সামগ্রি পৌঁছে দেয় ফায়ার সার্ভিসের কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক লে. কর্ণেল সিদ্দিক মোহাম্মদ জুলফিকার রহমান, ঢাকা কনস্টাকশন কোম্পানির সিও মো. জাহেদুল ইসলাম জাহিদ, সিলেটের উপ পরিচালক মানিকুজ্জামান, সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম, স্টেশন অফিসার নিউটন তালুকদার।
সেনা বাহিনী ও পুলিশ সদস্যরাও এছাড়াও ত্রাণ বিতরণ কার্যক্রম সহযোগিতা করেন।
সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-৩৮




