পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ও বিশ্বনাথ ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যার্তদের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী, সমাজসেবক রওশন আলী রিপন ও তার পরিবারের উদ্যোগে চাল-ডাল বিতরণ করা হয়েছে।

 


শনিবার (২৫ জুন) দুপুর থেকে উপজেলার মঠুককোনা, সর্দারপাড়া, মদনপুর, বরইগাঁও, তাজপুর, সদলপুর, ভাটশালা, ধীতপুর, রহিমপুর, আতাপুর গ্রামের বন্যার্তদের মধ্যে ওই রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

চাল-ডাল বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, পৌর আওয়ামী লীগের সদস্য নূরুল ইসলাম, বাবুল মিয়া মেম্বার, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া রেজু, সাইফুর রহমান শাকিল, জাতীয় পার্টি নেতা এম এ রব, সমাজসেবক সমসের আলী, শিব্বির আহমদ, লায়েক মিয়া, আব্দুল মানিক, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলতাফুর রহমান, সংগঠক মুহিবুর রহমান প্রমুখ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-৪৭