বন্যাকবলিতদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪০০ প্যাকেট শুকনো খাবার ওসমানীনগর উপজেলার চারটি ইউনিয়নে বিতরণ করলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।

 


ওসমানীনগর উপজেলার সাদিপুর, পশ্চিম পৈলনপুর, গোয়ালাবাজার ও উমরপুর ইউনিয়নে প্যাকেটগুলো বন্টন করা হয়।

 

এসময় শফিকুর রহমান চৌধুরী বলেন, সরকার বন্যাসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যত দিন বন্যা থাকবে, তত দিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ করা হবে।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন এবং ঘোষণা করেছেন বন্যাকবলিত মানুষের জন্য যা যা প্রয়োজন, সবকিছু তিনি করবেন। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন বন্যাদুর্গতদের পাশে আছে ও থাকবে।

বন্যায় আক্রান্ত উপজেলার অন্য ইউনিয়নেও ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হবে।

 

এসময় আরও উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, সদস্য আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী, উপদেষ্টামন্ডলীর সদস্য পিনাক পানি ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, তফজ্জুল হোসেন, উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়া, সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগে'র সভাপতি ইসকন্দর আলী, সাধারণ সম্পাদক সফর আলী, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আলী, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগে'র সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মনুর, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫০