সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে ট্রাস্ট সিলেট ফাউন্ডেশন নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শনিবার (২৫ জুন) নতুন ওই সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র ত্রাণ বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি আরব প্রবাসী জাহেদ আহমেদ এবং সদস্য যুক্তরাজ্য প্রবাসী এহতেশাম আবিরের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারের হাতে খাবার পৌঁছে দেয়া হয়। এ সময় মোগলাবাজারের রেবতিরমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫টি ও মোগলাবাজার রোডের লালমাটিয়া এলাকার সোনারগাঁওয়ে ১৫টি পরিবারের কাছে খাবার পৌঁছে দেন সংগঠনের সদস্য সদস্য- মুনতাছির মুবিন ছামি, মাহফুজুর রহমান রাফি, আবু বকর সিদ্দিক, ফাহিমুর রহমান ফাহাদ ও পাবেল আহমেদ। আজকের কার্যক্রম তত্তাবধানে ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত প্রধান মুনতাকিম মুবিন ইমন।
সংগঠনের প্রতিষ্ঠাতা সৌদি আরব প্রবাসী জাহেদ আহমেদ সিলেটভিউকে বলেন, ট্রাস্ট সিলেট ফাউন্ডেশনের সদস্যরা মানুষের কল্যাণে কাজ করবে। তাই বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমেই সংগঠনের কার্যক্রম শুরু করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ কেআরএস




