বন্যার্ত মানুষের সাহায্যার্থে ফ্রি স্বাস্থ্যসেবা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। রবিবার (২৬ জুন) দুপুরে সিলেটের জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাদাঘাট এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে বন্যায় রোগাক্রান্ত অসহায় মানুষদের এ চিকিৎসাসেবা দিয়েছে পুলিশ। 

মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার  মো. নিশারুল আরিফ। 


ফ্রি মেডিকেল ক্যাম্পে ভয়াবহ বন্যায় পানিবাহিত এবং বিভিন্ন রোগাক্রান্ত নারী-শিশু-বৃদ্ধ ও নানা বয়েসিদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার এসএমপি (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের ও  জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।  

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর