স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‌‘নূর ফাউন্ডেশন’।

 


এ ফাউন্ডেশন রবিবার ১শ’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত এলাকা আমবাড়ীতে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

 

প্রতি প্যাকেটের মধ্যে ছিলো ৮ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, আধা লিটার সয়াবিন তেল, ৫ প্যাকেট ওরস্যালাইন ইত্যাদি।

নূর ফাউন্ডেশনের পক্ষে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন- দৈনিক জালালাবাদের চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খান।

 

এসময় সাথে ছিলেন- এসএমপি’র সিটি স্পেশাল ব্রাঞ্চের এস আই বুরহান উদ্দিন তালুকদার, সুনামগঞ্জ আল হেরা জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম আজাদ, স্থানীয় সমাজসেবক ফরিদ মিয়া তালুকদার, ক্রীড়াবিদ আব্দুল কাদির তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫