সিলেটের ওসমানীনগর উপজেলার বন্যা পরিস্থিতি বিবেচনায় স্থগিত করা হয়েছে ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন।

 


রবিবার (২৬ জুন) নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞতির মাধ্যমে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষনা করেন।

 

এই বিষয়ে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগত কার্যক্রম গ্রহনের জন্য ওসমানীনগর উপজেলা নির্বাচন রিটার্নি অফিসার ও সহকারী রিটার্নি অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

 

এর আগে চলতি মাসের ৬ জুন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই নির্বাচনের দিন ধার্য করা হয়েছিলো।

 

ওসমানীনগর উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু লায়েছ দুলাল উপজেলা র্নিাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-১৭