মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রামভজন কৈরী।
আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা: এম, মাহাবুবুল আলম ভূঁইয়া, অফিসার ইনচার্জ ইয়াদৌস হাসান, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাংবাদিক শাহীন আহমেদ, উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-২৬




