স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।

এক বিবৃতিতে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, দেশিয় ও আন্তর্জাতিক শত ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু নির্মাণ করে প্রমাণ করেছেন জাতির পিতার কন্যাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। স্বপ্নের পদ্মাসেতু এখন বাঙালির গৌরব ও অহংকারের প্রতীক। পদ্মাসেতু উদ্বোধনের মাধ্যমে দেশের ২১ জেলার আর্থ-সামাজিক উন্নয়নের সম্ভাবনার দুয়ার খুলেছে।


নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার কারণেই নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। বাস্তব অর্থে এই সেতুর কারণে শুধুমাত্র দক্ষিণের ২১ জেলাই নয়, সারাদেশের মানুষ এর সুফল ভোগ করবেন।

এই মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ শাদিআচৌ-০১