জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটি (জেপিএস) দরবস্ত ইউপির ৩টি গ্রামের বন্যা দূর্গতদ ৪শত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।

 


শনিবার বার সকাল ১১টায় বিকাল ৫টা পর্যন্ত দরবস্ত ইউপির আমরপুর, কাঞ্জর এবং ছাতারখাই গ্রামের বন্যার্তদের মধ্যে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির নিবন্ধিত ''জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটি (জেপিএস)'' উপজেলার সর্বাধিক বন্যা দূর্গত গ্রামের পানি বন্ধি অসহায় মানুষের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করে।

 

সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন- জেপিএস'র এডমিন সহকারি অধ্যাপক মো. খায়রুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরসালিন রুহেল, জেপিএসের সদস্য ময়নুল ইসলাম প্রমুখ।


 
জেপিএস'র এডমিন সহকারী অধ্যাপক মো. খায়রুল ইসলাম বলেন, জেপিএসের সদস্যরা দূর্যোগের মুহুত্বে আত্মমানবতার কল্যানে, পরিবেশ রক্ষায়, বনায়ন সৃষ্টিতে জৈন্তাপুর উপজেলায় কাজ করে যাচ্ছে। এই সংগঠনটি বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে অনুদান প্রাপ্ত হয়ে দূর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে।

 

সিলেটভিউ২৪ডটকম/আরকেএস/এসডি-৪৬