দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি মেডিকেল টিম রবিবার উপজেলার লালাবাজার ইউনিয়নের কাটাদিয়া গ্রামের মোহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামালবাজার ইউনিয়নের হাশিমী কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত আশ্রয় কেন্দ্রে দিনব্যাপী আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহসানের নেতৃত্বে মেডিকেল টিমে চিকিৎসা প্রদান করেন ডাঃ আবু সালমান মোঃ সাইফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শন আতিকুর রহমান, নার্স দেবাশীষ রায়, আয়শা বেগম, স্বাস্থ্য সহকারী মোঃ তাজুদ আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ আজিজুল হক, শাহানাজ বেগম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক রতন চন্দ্র নাথ, আবু সালেহ আহমদ, নির্মা কান্তি আচার্য্য, লক্ষী রাণী চক্রবর্তী প্রমুখ।

 

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, মোহম্মদিয়া কাটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আহাম্মদ সোহেল, সহকারী শিক্ষক মোস্তাকুর রহমান মোয়াজ, মোঃ আইন উল্লা।

বন্যার্তদের মধ্যে রান্না করা খাবার, তরল দুধ, পানি, সেলাইন, বিভিন্ন প্রকার ঔষধ, চিপ প্রভৃতি বিতরণ করা হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহসান আশ্রয় কেন্দ্রের লোকদের উদ্দেশ্যে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণের পাশাপাশি চিকিৎসা যথাযথ ভাবে প্রদানের ব্যবস্থা করেছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে বিভিন্ন রোগের প্রার্দুভাব দেখা দিতে পারে।

 

তাই স্বাস্থ্য বিধি মেনে সকলকে স্বাস্থ্যের প্রতি যতœবান হওয়ার আহবান জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৭