সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন (রাজস্ব) বলেছেন, সকলের প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবো। সরকারের তরফ থেকে পানি না কমা পর্যন্ত ত্রাণ সামগ্রী সরবরাহ এবং বন্যার্তদের সহায়তা করা হবে। সরকারি ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বন্টন নিশ্চিত করতে হবে যাতে করে কোন বন্যার্ত বাদ না পড়েন।
রবিবার (২৬ জুন) ফেঞ্চুগঞ্জের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে বন্যার্তের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন, সহকারী কমিশনার (ভূমি) মেরিনা দেবনাথ, দারিদ্র বিমোচন কর্মকর্তা নিজামুর হক, উপসহকারী প্রকৌশলী কাজী রিয়েল, উপজেলা আইসিটি কর্মকর্তা তারেক মাহমুদ খান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান এমরান উদ্দীন, ইউপি সদস্য আকবর হোসেন, ইউপি সদস্য আব্দুল হান্নান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




