সিলেট সফরে এসেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সিলেটে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য তাঁরা এসেছেন।

আজ সোমবার সকালে বিমানযোগে তাঁরা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।


আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, মাহাবুব-উল-আলম হানিফ ও সুজিত রায় নন্দী সিলেট মহানগরীর কয়েকটি বন্যা আশ্রয়কেন্দ্রে যাবেন। সেখানে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করবেন।

পরে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন তাঁরা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে