সিলেট ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করলো লংকা বাংলা ফাউন্ডেশন।

গত বৃহস্পতিবার লংকা বাংলা ফাউন্ডেশন নিজেদের কর্পোরেট দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ায় ১ হাজার ১শ মানুষের মধ্যে খাদ্য সমাগ্রী বিতরণ করে।


তাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো বন্যার্ত মানুষের দুর্ভোগ কিছুটা হ্রাস করা। খাদ্যসামগ্রী বিতরণকালে লংকা বাংলার বিভিন্নস্থরের কর্মকর্তা, ভাটিপাড়া এলাকার জনপ্রতিনিধিও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর