সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্য ও স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ইমরান আহমদ বাংলাদেশ টেনিস ফেডারেশন (বিটিএফ) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২-এ কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৬ জুন) কার্যনির্বাহী সদস্য পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ায় ইমরান আহমদের প্রতি অভিনন্দন জানান- সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ক্রিকেট কমিটির সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০




