সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়া বলেছেন, ইতিহাসের এই ভয়াবহতম বন্যায় পুরো সিলেটের মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন। কঠিন এই দুঃসময়ে সবকিছুর ঊর্ধে¦ উঠে মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে।

 


তিনি সোমবার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের মাঝে তার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

 

কুনু মিয়া বলেন, বন্যার ভয়াবহতা সাধারণ মানুষকে জীবনের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। সাধ্যমত এসব মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যার পরও এসব মানুষ বিপদে থাকবেন। তাদের পুনর্বাসনের প্রয়োজন হবে। সেই সময় সরকারের কার্যকরী উদ্যোগ সবচেয়ে জরুরী হয়ে পড়বে।

 

এজন্য সরকারকে সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, সিলেট জেলা যুব সংহতির সদস্য সচিব রোটারিয়ান শাহান উদ্দিন নাজু, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলী আহমদ, সদস্য সচিব সুনাম উদ্দিন, জেলা জাতীয় পার্টির সদস্য দেলোয়ার হোসেন দিলু, জাপা নেতা মুজিবুর রহমান মুজিব প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩