বাংলাদেশ আওয়ামী লীগ দোয়ারাবাজার উপজেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক সোমবার  (২৭ জুন)  বিকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়নে সাম্প্রতিক প্রলয়ংকারী বন্যায় চিলাই নদীর উভয় তীরের বেড়ীবাঁধে ছোটবড় অনেক ভাঙ্গন ছাড়াও দুটি বিশালাকার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, ফসলি জমি পরিদর্শন করেন।

 



এ সময় তাঁর সাথে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মিলন খান, সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি সদস্য বুলবুল আহমদ, মিজানুর রহমান,  ওমর গণি, আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহ, প্রভাষক ফারুক আহমদ, প্রভাষক আবু বকর সিদ্দিক, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মাস্টার, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, শিক্ষক মনির হোসেন, শিক্ষক শরীফ আহমদ, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা শাহ আলম, ডাঃ শাহজাহান, খোরশেদ আলমসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন । 


আলমখালীতে সৃষ্ট ভাঙ্গনের প্রবল স্রোতে ওই গ্রামের কালা মিয়ার স্ত্রী জাহানারা বেগম (৬০) নিখোঁজ হন, তিনদিন পরে তার লাশ পাওয়া যায়। সবকটি ভাঙ্গনের কবলে পড়ে শতাধিক বাড়িঘর ধসে যায়, বিপুল শত শত হেক্টর জমির ফসল বিনষ্ট হয়, অনেক জমিতে বালি জমা হয়, এলাকার সকল পুকুরের মাছ ভেসে যায় এবং বহু গাছপালা উপড়ে ভেসে চলে যায় । 


উপস্থিত এলাকাবাসীর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান মিলন খান, সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান প্রমূখের বক্তব্যে যথাশীঘ্র বেড়িবাঁধ পূনঃ নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে সরকারের নিকট দাবি উপস্থাপন করতে অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীককে অনুরোধ জানান। 


এসময় তাঁদের উত্থাপিত দাবিগুলো অচিরেই এমপি মহোদয় বরাবরে উপস্থাপন করবেন বলে আশ্বাস দেন অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। পরে তিনি ওই ইউনিয়নের প্রত্যন্ত গ্রামসমূহে ইন্টারনেট সুবিধা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সুযোগ্য পুত্র আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একইসঙ্গে বক্তাগণের সংক্ষিপ্ত বক্তৃতাসহ উপস্থিত এলাকাবাসী ও ভাঙ্গনের দৃশ্যাবলীর লাইভ ভিডিও ধারণ ও সম্প্রচার করায় তাঁর সুযোগ্য ছাত্র ইয়াসিন বিল্লালকে ধন্যবাদ জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/তাই/ইআ