পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার বন্যার্ত মানুষের মধ্যে খেলাফত মজলিসের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুন) বিকেলে পৌর শহরের মর্নিং স্টার একাডেমী প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।


বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মাদ মুনতসির আলী, সাংগঠনিক সম্পাদক ডা. এ এ তাওসিফ আহমদ, নির্বাহী সদস্য সাহাব উদ্দিন, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমেদ, সহ সেক্রেটারি মাওলানা দিলওয়ার হুসাইন, সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আমির আলী হাওলাদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর খেলাফত মজলিসের সভাপতি সায়েফ আহমদ শায়েক।



এসময় উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি তোফায়েল আহমেদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরীফ উদ্দীন, নির্বাহী সদস্য শাহিন আহমদ, উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ম্হুসিন আহমদ, প্রচার সম্পাদক আনহার বিন সাইদ, প্রশিক্ষণ সম্পাদক রফিক আহমেদ, দেওকলস ইউনিয়ন সভাপতি হাফেজ রাসেল আহমেদ শিকদার, খেলাফত মজলিস নেতা কামরুল ইসলাম ফারুক, ছাত্র মজলিস নেতা নুরুল ইসলাম প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিও/ইআ