বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র উদ্যোগে মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে ৫শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ফ্রী মেডিকেল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

 


বিতরণকালে বক্তারা বলেন, মানুষ, মানুষের জন্য। স্বরণকালের ভয়াবহ বন্যায় জান-মালসহ ব্যাপক ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। খাদ্য, চিকিৎসা, বাসস্থানের সংস্কার, নির্মান সহ সার্বিকভাবে বানভাসি মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি-সামাজিক সংগঠন, সর্বস্তরের ভিত্তশালীদের এই কঠিন সংকঠের সময় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমার আমাদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন'র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফারহান নুর, সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, ত্রাণ কমটির আহবায়ক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গাজী মো. জাফর সাদেক, পেট্রোপাম্প এসোসিয়েশনের সভাপতি মোঃ মোস্তফা কামাল, পেট্রোলপাম্প এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, ট্যাংকলরী এসোসিয়েশন’র সভাপতি হুমায়ুন আহমদ, সহ-সভাপতি সাজুওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মো. ফাহিম।

 

এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন- ত্রাণ উপকমিটির সদস্য সুব্রত ধর বাপ্পি, মোজাহিদুল  ইসলাম, তোফাজ্জল হুসেন (ঢাকা) মেডিকেল টিম এ আছেন টিম প্রধান ডাঃ লুতফা বেগম (সাবেক ডেপুটি মেয়র, এলবিটিএইচ, ইউকে) ,ডাঃ এমরান আহমেদ,সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর শিক্ষার্থী নাসিফ আমের চৌধুরী। সিএনজি এসোসিয়েশনের অফিস সহকারী রিংকু দাস, আল জালাল সিএনজির জি এম মিজানুর রহমান, আল জালাল সিএনজির ম্যানেজার জামাল উদ্দিন, শামীম আহমদ চৌধুরী, সাহেদ আহমদ চৌধুরী। এছাড়াও চারখাই ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান এবং সাবেক মেম্বার ও বর্তমান মেম্বার, এলাকার মুরব্বি, তরুন সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫