বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি-র মাতা শেখ আছিয়া বেগমের ১৫তম মৃত্যুবার্ষিকী এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর যুবলীগের উদোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার সহ মহানগর যুবলীগ এবং ২৭টি ওয়ার্ড যুবলীগের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪




