মধ্য প্রাচ্যের দেশ কাতারে বসবাসরত ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসীদের সংগঠন ‘ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার’র পক্ষ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যার্ত ২ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

 


মঙ্গলবার বাংলাদেশে ছুটিতে থাকা সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাবিবুল ইসলাম এনাম, সহ সভাপতি আজিজুল তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মোহাম্মদ হাকিম, যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ তারেক, উপ দপ্তর সম্পাদক জুবের আহমদ কামিল এর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদ সদস্য আবদুল আউয়াল কয়েস, সমাজকর্মী মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর, আজিম উদ্দিন, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জুবেরুল ইসলাম জুলিয়ান, সাংবাদিক শোয়াইব আহমেদ, জাকির হোসেন চৌধুরী, এমরান আহমেদ, সুহেল আহমদ প্রমুখ।

 

ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন জানান, আমরা প্রবাসীরা অর্থ সংগ্রহ করে ধাপে ধাপে খাদ্য সহায়তা প্রদানের করার চেষ্টা করেছি। আগামীকালও এ কার্যক্রম চলবে।

 

তিনি বর্তমান সময়ে বন্যার্ত মানুষের খাদ্য সংকট বিবেচনা করে আরও বেশি বেশি করে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।

 

সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস বলেন, আমাদের সিলেটের প্রবাসী ব্যক্তি ও সংগঠনগুলো যেভাবে বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তাতে মানুষ অভুক্ত অসুবিধায় থাকবে না বলে মনে করি।

 

স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিত্তশালী ব্যক্তি ও প্রবাসীদের সিলেটবাসীর প্রতি এমন আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

 

প্রসঙ্গত, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের উদ্যোগে প্রতি মাসে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন উন্নয়ন, সমাজসেবা কার্যক্রমে অংশ নেয়।

 


সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-৪১