বন্যা কবলিত ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শী, ইসলামপুর, ফকিরপার, মঈনপুর, কাঠাশলা ও বাউলী গ্রামের প্রায় ৭০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সিলেট ক্লাব লিমিটেড।

 


বুধবার দুপুরে ক্লাব প্রেসিডেন্ট মুহিতুল বারী রহমানের নেতৃত্বে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাব এডমিন মুফতি তাহের আহমদ, ডাইরেক্টর স্পোর্টস খাঁন মো. ফরিদ উদ্দিন, ডাইরেক্টর ফুড সুমনুজ্জামান চৌধুরী।

 

সিলেট ক্লাব সূত্র থেকে জানানো হয়েছে মধ্য জুলাই পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫