সিলেটে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসহায়তা অব্যাহত রেখেছে জেলাপুলিশ। বুধবার (২৯ জুন) সিলেট জেলার পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেটের গোয়াইনঘাট উপজেলার বন্যাকবলিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ১ হাজার পরিবারের মধ্যে রান্না করা খিচুড়ি, ত্রাণ এবং ঔষধসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম প্রমুখ।


এছাড়া বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের নেতৃত্বে গঠিত একটি টিম বিয়ানীবাজার থানার বানবাসির মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করেন। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম পিপিএম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী ও  জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর এর নেতৃত্বে স্ব-স্ব থানা এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খিচুড়ি বিতরণ অব্যাহত আছে। 

এ প্রসঙ্গে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ভোগান্তিতে আছেন সিলেটবাসী। বিভিন্ন থানায় বন্যাকবলিত এলাকায় বন্যা দুর্গতদের মাঝে জেলাপুলিশের খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত আছে। আজ (বুধবার) আমি গোয়াইঘাটের   বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অসহায় বানভাসি মানুষের মঝে রান্না করা খিচুড়ি, ত্রাণ এবং ঔষধ সামগ্রী বিতরণ করেছি। মাননীয় আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম-বার এর নির্দেশে সিলেট জেলাপুলিশ বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। 


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর