জগন্নাথপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মধ্যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র জগন্নাথপুর ব্রাঞ্চ এর উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ৬ শতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
বুধবার দুপুরে জগন্নাথপুর ব্রাঞ্চে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার।
‘পদক্ষেপ’ মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান কার্যালয় ঢাকার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবুল বাসার এর সভাপতিত্বে ও জগন্নাথপুর ব্রাঞ্চের ম্যানেজার মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদক্ষেপের সিনিয়র ম্যানেজার শামীম মিয়া, জগন্নাথপুর ৬নং ওয়ার্ড কমিশনার কৃষ্ণ চন্দ্র, পদক্ষেপের ছাতক ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বজিৎ দাস প্রমুখ।
এছাড়াও এলাকার মুরব্বিয়ান, সমাজসেবী ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৬ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে চাউল, ডাল, তেল, আলু, লবণ, খাবার স্যালাইন ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সহ পদক্ষেপ এর নেতৃবৃন্দ।
এদিকে পদক্ষেপের নেত্রকোণা ব্রাঞ্চে ৩ শতাধিক, কুড়িগ্রাম রউমারী ব্রাঞ্চে ৩ শতাধিক, শাল্লা ব্রাঞ্চে ৫ শতাধিক, অষ্টগ্রাম ব্রাঞ্চে ৩৫০ শতাধিক, মিঠামইন ব্রাঞ্চে ৩৫০ শতাধিক, আজমিরীগঞ্জ ব্রাঞ্চে ২ শতাধিক বন্যার্ত দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বঞ্চিত জনগোষ্ঠির সাহায্য সহযোগিতা এগিয়ে আসা মহতি উদ্যোগ। যারা নিঃসার্থে মানব সেবামূলক কাজে নিয়োজিত থাকেন তাদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠান পদক্ষেপ। বক্তারা বলেন, এই প্রত্যান্ত অঞ্চলে এনজিও সংস্থার মধ্যে প্রথম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দরিদ্র দিনমজুর মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে।
বক্তারা তাদের মত অন্যান্য প্রতিষ্ঠানকে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৮




